Showing posts with label এন্ড্রোয়েড মোবাইল. Show all posts
Showing posts with label এন্ড্রোয়েড মোবাইল. Show all posts

জাল টাকা চিনিয়ে দেবে স্মার্টফোনের অ্যাপ!







জাল টাকা চেনা বেশ মুশকিলের ব্যাপার। কেনাকাটা কিংবা ব্যাংক লেনদেনেও কখন যে জাল টাকা ঢুকে যায় বোঝা দুষ্কর। তবে এখন থেকে স্মার্টফোনের অ্যাপে জাল টাকা চেনা যাবে!

আসল টাকা শনাক্ত করা বেশ দুষ্কর ব্যাপার। যে কারণে কেনাকাটা হতে শুরু করে লেনদেনের ক্ষেত্রে আমাদের নানা সমস্যায় পড়তে হয়। জাল টাকার চেনার জন্য বিভিন্ন উপায় বাংলাদেশ ব্যাংক জানালেও জালিয়াত চক্র এই বিষয়গুলোও মাথায় রেখে কাজ করে। তাই খুব দক্ষ না হলে সাধারণের পক্ষে জাল টাকা চেনা দায় হয়ে পড়ে।

সামনেই ঈদ। আর ঈদ এলে জালিয়াতি চক্র আরও বেশি সক্রিয় হয়। কারণ ঈদের জন্য লেনদেন ঘটে অনেক বেশি। এই সময়টিতে জাল টাকার প্রভাব একটু বেশিই দেখা যায় বাজারে। তাই এমন অপ্রীতিকর ঘটনা এড়াতে হলে জেনে নিন কিভাবে বুঝবেন কোনটা আসল ও কোনটা নকল টাকা। সেজন্য আপনার স্মার্টফোনে ব্যবহার করতে পারেন Counterfeit cash Detector অ্যাপ।

এই অ্যাপটিতে আসল টাকার সকল প্রকার বৈশিষ্ট্য ছবিসহ দেওয়া রয়েছে। যা থেকে আপনি সহজেই নকল টাকা এবং আসল টাকার পার্থক্য বুঝতে পারবেন। যে কারণে কেও নকল টাকা দিলে অ্যাপটিতে ধরা পড়ে যাবে খুব সহজে। তাছাড়া এটি খুব জটিলও নয়। এই অ্যাপটি ব্যবহার করতে আপনার স্মার্টফোনটি ২.৩ বা এর উপরের ভার্সন হলেই যথেষ্ট। অ্যাপটি গুগল প্লে হতে আপনি নামিয়ে নিতে পারবেন। অ্যাপটির সাইজেও খুব ছোট, মাত্র ৪.১ এমবি।

জাল টাকা চিনিয়ে দেবে স্মার্টফোনের অ্যাপ!

যেভাবে জাল টাকা পরীক্ষা করবেনঃ

অ্যাপটি চালুর করার পর একটি বাটন দেখা যাবে। ওই বাটনে ক্লিক করে মোবাইলের ক্যামেরা চালু করুন। সন্দেহজনক টাকাটিকে সমতলভাবে বিছিয়ে নিয়ে এর সম্পূর্ণ ছবি তুলুন।

এরপর ডান পাশে পাবেন একটি আইকন, সেখানে ক্লিক করুন। এরপর টাকাটি স্ক্যাণ হবে। এরপর আপনাকে কিছুই করতে হবে না, অ্যাপটি জানিয়ে দেবে টাকাটি আসল নাকি নকল।

তবে খেয়াল রাখতে হবে যাতে করে ছবি তোলার সময় টাকার সম্পূর্ণ অংশ যেনো সঠিকভাবে আসে। কেনোনা সম্পূর্ণ ছবি না আসলে আসল টাকাটিও নকল দেখাবে। তাই ছবি তোলার সময় যতোটা কাছে সম্ভব এবং অবশ্যই টাকার সম্পূর্ণ অংশের ছবি তুলতে হবে। এভাবে এই অ্যাপের মাধ্যমে আসল টাকা চিনুন।..

নিচের টিউনগুলো লখ্য করুন, কাজে লাগতেও পারে
কীভাবে ব্যবহার করবেন প্রিজমা! জেনে নিন
[Mega Post] ফ্রি কল করুণ যেকোণ দেশে, ব্যালেন্স থেকে কোণ টাকা কাটবে না
Android Game মেড in বাংলাদেশ
TV Guide Bangladesh- টেলেভিশনের যাবতীয় আপডেট এখন আপনার স্মার্টফোনেই
স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে কীভাবে খুলবেন জেনে নিন

একবার দেখুন। এন্ড্রোয়েড মোবাইল ফোন হার্ড রিসেট দেয়া যায়। || ভুলে যাওয়া প্যাটার্ন বা পিন খুলতে কাজে লাগবে।

সুপ্রিয় ভিউয়ার্স!
আশা করি সবাই ভালো আছেন।
তা আমি অনেক দিনপর আসলাম একটি পোস্ট নিয়ে।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এন্ডোয়েড মোবাইল হার্ড রিসেট দিতে হয়।
হার্ড রিসেট দেয়ার কারনঃ-
সাধারনত হার্ড রিসেট দেয়া হয় যখন ফোনের প্যাটার্ন, পাসওয়ার্ড অথবা সিকিউরিটি ভুলে যান তখন ফোনটি আনলক করতে হলে উপায়টি অবলম্বন করতে হয়। তা হার্ড রিসেট দেয়ার জন্য আপনাকে অবশ্যই আমার পোস্টী সম্পুর্ন পড়তে হবে।
হার্ড রিসেট দেয়ার পুর্বে আপনার আবশ্যিক করণীয়ঃ-
১।ফোনের সিম এবং মেমোরি খুলে নিবেন।
২। ফুল চার্জ দিয়ে নিবেন।
৩। মোবাইল টি অফ করে পোস্ট অনুযায়ী কাজ করবেন।
আর হ্যা রিসেট মানেই ফোনটি সম্পুর্ন নতুন করা। আর তা শুধুমাত্র ইন্টারনাল।
এক্সটারনাল নয়। তাই যদি ফোনে দরকারি কিছু থেকে থাকে তাহলে আমি অনেক আগে ট্রিকবিডিতে একটা পোস্ট দেখেছিলাম যে কিভাবে লকড ফোনের ভিতরের ফাইল বা অন্য কিছু এক্সেস করা যায়। আপনি গুগল করে যেনে নিবেন। আমি এই পোস্টে এই ব্যাপারে কিছুই বলছি না। যেহেতু হার্ড রিসেটের কারনে ফাইল কেটে যাবে।
যাই হোক আমরা আজ সামসাং জে১ রিসেট দিবো।
১। এবার পাওয়ার বাটন,হোম বাটন & ভলিউম প্লাস বাটন চেপে ধরে কিছুক্ষন অপেক্ষা করুন।

২। এবার দেখুন স্ক্রিনে No Command এসেছে।
এবার পাওয়ার বাটনে একটি মাত্র চাপ দিন।

এবার দেখুন অনেকগুলা অপশন আসছে।
এখন দেখুন ৩ নাম্বারে একটা অপশন আছে Wipe Data Factory Reset.
একটা বিষয় খেয়াল রাখবেন যে এখানে টাচ কাজ করবে না।
তাই আপনাকে আপডাউন এর জন্য ভলিউম + – & আর অপশন সিলেক্ট এবং কমান্ডের জন্য পাওয়ার বাটন।
৩। এবার পাওয়ার বাটন চাপুন।

এখানে দেখুন অনেকগুলা No
এবং একটা মাত্র Yes………etc
৪। পাওয়ার বাটন এর মাধ্যমে এইটাতে ক্লিক করান।

ব্যাস এবার ইরেজিং শুরু হবে।

৫। খুব বেশি সময় লাগবে না। এবার Rebot দিন।
অন হতে সময় লাগবে তাই চিন্তার কোন কারন নাই।
অন হলে সেটাপ দিন। কোন লক থাকবে না।